Showing posts with label কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া. Show all posts
Showing posts with label কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া. Show all posts

কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া

কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারো চরণে দিব হৃদয় খুলিয়া
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে,সখা,কত ভালোবাসি।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে,সখা,কত ভালোবাসি
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া।

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূঁজিব একাকী।

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূঁজিব একাকী
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়
আপনি আজিকে যবে শুধাইছ আসি ।।
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারো চরণে দিব হৃদয় খুলিয়া
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া-।
--------------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন